বাংলা নাটক : মন দিওয়ানা। তৌসিফ মাহবুব এন্ড তটিনি। নতুন নাটক।
নাটকটির নাম "মন দিওয়ানা"। এটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। নাটকটির চিত্রনাট্যও তিনি নিজেই রচনা করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী। নাটকটি সিএমভি’র ব্যানারে নির্মিত হয়েছে এবং ঈদ উপলক্ষে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে।
গল্পের মূল চরিত্র রুসু, একজন বাউন্ডুলে ছেলে, যিনি ভার্সিটিতে পড়লেও বাইকে চেপে ঘুরে বেড়ান। মারজান, কলেজ শেষ করে ভার্সিটিতে পা দেওয়ার অপেক্ষায় থাকা একটি মেয়ে, যাকে র্যাগিংয়ের মুখোমুখি হতে হয়। রুসু তাকে র্যাগ না দিয়ে বলে, "আমি রুসুর গার্লফ্রেন্ড"—এভাবেই শুরু হয় তাদের সম্পর্কের গল্প।
নাটকটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী।
.jpg)
.webp)
.jpg)